প্রি-গ্লুড ল্যাশ অ্যাপ্লিকেটর

Nanolash STICK & GO PRE-GLUED APPLICATOR

রং: কালো

আপনি কি প্রাপ্যতা সম্পর্কে অবহিত হতে চান?

অনায়াসে প্রি-গ্লুড ল্যাশ লাগানোর জন্য একটি এরগোনমিক অ্যাপ্লিকেটর

Nanolash STICK & GO Pre-Glued Applicator এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সর্বোচ্চ মাত্রায় নিখুঁত ও সহজে রেডি-টু-ইউজ অ্যাডহেসিভ বা আঠালো স্ট্রিপ লাগানো যায় - প্রি-গ্লুড ক্লাস্টার ল্যাশ ও হাফ ল্যাশ দুয়ের জন্যই। এর কালো স্যাটিন ফিনিশ, হালকা ডিজাইন আর এরগোনমিক আকারের জন্য এই অ্যাপ্লিকেটরটি বিশেষভাবে আরামপ্রদ ও সহজে ব্যবহার করা যায়। এর গঠনগতভাবে বাঁকানো ডগার প্রান্তটি চোখের স্বাভাবিক আকার অনুযায়ী তৈরি ফলে আপনি যেখানে চান ঠিক সেইখানেই ল্যাশ চমৎকার ভাবে বসিয়ে ফেলতে পারেন। এই অ্যাপ্লিকেটরটি তৈরি করা হয়েছে খুব উচ্চ মানের স্টেনলেশ স্টিল দিয়ে যাতে এটি টেকসই হয়, স্বাস্থ্যবিধি বজায় রাখে ও অনেকদিন পর্যন্ত ভাল থাকে। এতে আরো আছে বিশেষ একটি নন-স্টিক কোটিং যা বিশেষভাবে তৈরি করা হয়েছে প্রি-গ্লুড ল্যাশের জন্য। এই কোটিং এর জন্য ল্যাশগুলি অ্যাপ্লিকেটরের গায়ে আটকে যায় না, ল্যাশের আকারের বা আঠালো স্ট্রিপের ক্ষতি না করে নিপুণ ও নিখুঁতভাবে লাগানো যায়।

STICK & GO PRE-GLUED Applicator

আপনি কি প্রাপ্যতা সম্পর্কে অবহিত হতে চান?

কীভাবে NANOLASH STICK & GO APPLICATOR ব্যবহার করা যায়?

Nanolash অ্যাপ্লিকেটর এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে সহজ উপায়ে যে কোন প্রি-গ্লুড ল্যাশ লাগানো যায়। এতে আপনি খুব সহজে ক্লাস্টার ল্যাশ ও হাফ ল্যাশ প্যাকেজিং থেকে তুলে ফেলতে পারবেন এর আকার বা আঠার কোন ক্ষতি না করে । এর চমৎকার প্রান্তটির জন্য আপনি খুব সহজেই আপনার স্বাভাবিক ল্যাশ লাইনের নিচে এটি বসিয়ে দিতে পারবেন - এর জন্য আলাদা করে আঠা লাগানোর দরকার নেই। এর নন-স্টিক কোটিং ল্যাশের আঠালো বৈশিষ্ট্য যা বিশেষত প্রি-গ্লুড পণ্যগুলির জন্য জরুরি তা বজায় রাখে, ফলে ল্যাশ বসানোর সময় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আপনার কন্ট্রোলে থাকে।

NANOLASH - আপনার চোখের পাতার জন্য যা সবচেয়ে সেরা

প্রি-গ্লুড ল্যাশ অ্যাপ্লিকেটর হচ্ছে Nanolash রেঞ্জের অন্যতম একটি চমকপ্রদ পণ্য। এগুলি হচ্ছে সর্বোচ্চ মানের স্কিন-কেয়ার ও মেকআপের পণ্যসম্ভার যা সেরা পেশাদারেরাও ব্যবহার করতে আগ্রহী। আপনিও আপনার লুককে আমূল বদলে ফেলতে পারেন আর নিজেকে করে তুলতে পারেন আরো সুন্দর।

আপনি যদি সৌন্দর্য্যচর্চার বিভিন্ন খবরাখবর ও নির্ভরযোগ্য পরামর্শের খোঁজ করেন, তাহলে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি দেখুন!

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী আপনার
আর যা যা জানা উচিত
Nanolash অ্যাপ্লিকেটর দিয়ে কী প্রি-গ্লুড ক্লাস্টার ল্যাশ ও হাফ ল্যাশ দুইই লাগানো যায়?
হ্যাঁ, এই অ্যাপ্লিকেটরটি ডিজাইন করা হয়েছে দু ধরণের প্রি-গ্লুড ল্যাশ - ক্লাস্টার ও হাফ ল্যাশ দুইই লাগানোর জন্য। এর আকারটি এমন সব ক্ষেত্রেই নিখুঁতভাবে লাগানো যায় তা আপনি যে কোন রকমের ল্যাশ স্টাইল বেছে নিন না কেন।
রেডি-টু-ইউজ অ্যাডহেসিভ স্ট্রিপযুক্ত ল্যাশে কেন নন-স্টিক কোটিং এত জরুরী?
নন-স্টিক কোটিং ল্যাশগুলি অ্যাপ্লিকেটরের সঙ্গে আটকে যাওয়া প্রতিহত করে, এটি বিশেষভাবে জরুরী প্রি-গ্লুড ল্যাশ লাগানোর ক্ষেত্রে। এটি আঠালো স্টিপটিকে সুরক্ষিত রাখে এবং আইল্যাশ উঠে যাওয়া, সরে যাওয়া বা ক্ষতি হওয়ার মত সমস্যা থেকে দূরে থাকা যায়।
অর্ডার সম্পূর্ণ হতে কত সময় লাগে?
সাধারণত ডেলিভারির সময় হল দুই দিন (ছুটির দিন বাদে)। প্রোডাক্ট একটি ক্যুরিয়ার কোম্পানির মাধ্যমে ডেলিভার করা হয়।
আমি কি বিদেশ থেকে অর্ডার করতে পারি?
হ্যাঁ, পারেন। আমরা সারা বিশ্বজুড়ে অনেক দেশে আমাদের প্রোডাক্ট শিপিং করে থাকি। কোন দেশে যাবে তার ওপর নির্ভর করে, শিপিং এর সময় এবং খরচ পরিবর্তিত হতে পারে। আপনি যদি আপনার দেশের ডেলিভারির খরচ সম্পর্কে জানতে চান, ওয়েবসাইট মেনুর ফ্ল্যাগ বাটনে ক্লিক করুন এবং আপনার পছন্দসই ভাষা বেছে নিন।
গোপনীয়তা নীতি

আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে, বাইরের টুল ব্যবহার করার জন্য তৃতীয় পক্ষের কুকিও ব্যবহার করে। যদি ব্যবহারকারী তাদের সম্মতি না দেয় তবে শুধুমাত্র প্রয়োজনীয় কুকি ব্যবহার করা হয়। আপনি যেকোনো সময় আপনার ব্রাউজারে সেটিংস পরিবর্তন করতে পারেন। আপনি কি সমস্ত কুকি ব্যবহার করার জন্য আপনার সম্মতি দেন?

গোপনীয়তা নীতি

আপনার ইমেল ঠিকানাটি ছেড়ে দিন এবং এটি বিক্রি হলে আমরা আপনাকে অবহিত করব।